
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বেলা পৌনে ১১টায় বিজিবির সদর দফতরের সম্মেলনকক্ষে এ সম্মেলন শুরু হয়। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিচ্ছে।
এতে বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। গেলো ১৩ সেপ্টেম্বর থেকে বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ফ্লাইট জটিলতার কারণে বিএসএফএর প্রতিনিধি দল তখন আসতে পারেনি।



