
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণ গেলো ৪ হাজার ৮শ’ ৫৯ জনের। ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ করে ১৩ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫০ হাজার ৪১২ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।
বাংলাটিভি/শহীদ



