
করোনাভাইরাসে আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেলের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত থাকা অ্যাডভোকেট মাসুদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গেল ৪ সেপ্টেম্বর মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, অ্যাটর্নি জেনারেল সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাটিভি/শহীদ



