
আগামীতে সুন্দর ঢাকা উপহার দিতে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ঢাকা উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম।
সকালে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ডিএনসিসি থেকে অনুমোদন না নিয়ে টাঙানো সাইনবোর্ড, বিলবোর্ড অপসারণ কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
এসময় মেয়র আতিকুল বলেন, বিলবোর্ড ও সাইনবোর্ড ব্যবহারকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠান যতো শক্তিশালীই হোক বৈধ কাগজ না থাকলে কোনপ্রকার ছাড় দেয়া হবে না।
বাংলাটিভি/শহীদ



