
রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারে একটি ফ্লোরে আগুন লেগেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানিয়েছেন, আগুন ভয়াবহ নয়।



