বিশ্ববাংলা
কুয়েতে পাপুলের বিচার শুরু

মানবপাচার ও অন্যান্য অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া বাংলাদেশের এমপি কাজী পাপুলের বিচার কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার কাউন্সিলর আবদুল্লাহ আল ওসমানের অপরাধ আদালতে এই বিচার শুরু হয়েছে। কুয়েতের জনপ্রিয় ইংরেজী সংবাদ মাধ্যম আরব টাইমস জানায়, আগামী পয়লা অক্টোবর মামলার পরবর্তী শুনানীর জন্য দিন ধার্য্য করা হয়েছে।
পাপুলের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিলো। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে, পাপুলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে, কুয়েতের দুইজন সংসদ সদস্য সাদ উন হাম্মাদ আল ওতাইবি এবং সালাহ আবদুল রেদা খুরশিদ এর।
তবে পাপুল তাদের সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। উল্লেখ্য, লক্ষীপুর ২ আসনের এমপি পাপুলকে গত ৬ জুন কুয়েতের মুশরেফ এলাকা থেকে, অর্থপাচার, মানবপাচার ও অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়।



