বিশ্ববাংলা
কাতারে কোম্পানী পরিবর্তন না করেই অন্যত্র কাজের সুযোগ

কাতার প্রবাসী শ্রমিকরা এক কোম্পানীর অধীনে থেকেই, অন্য কোম্পানীতে কাজ করতে পারবেন। নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময় প্রত্যেক প্রবাসীকে ৫০০ কাতারি রিয়াল আবেদন ফি জমা দিতে হবে।
জানা যায়, করোনা পরবর্তী সংকটময় পরিস্থিতি মোকাবেলায়, দেশটির সরকার অভিবাসী শ্রমিকদের আরো বেশী কাজের সুযোগ করে দিতে, একটি শ্রম আইন জারি করেছে।
নতুন এ আইন অনুযায়ী প্রবাসী শ্রমিকরা অনলাইনে আবেদন করে এক কোম্পানীর অধীনে থাকা অবস্থাতেই অন্য কোম্পানীতে কাজ করতে পারবেন। এজন্য তাদেরকে অনলাইনে নিজের পাসপোর্টের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি, ছবি, চারিত্রিক সনদ এবং নতুন কোম্পানীর সঙ্গে চুক্তিপত্র অনলাইনে জমা দিতে হবে।
কাতার দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা এখন থেকে কোম্পানীর অনুমতি ছাড়াই শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে অন্য কোম্পানীর কাজ করতে পারবে।



