দেশবাংলা
কোনাবাড়ীতে দুইজনের লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে এক পোশাক শ্রমিকসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, সোমবার সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকার একটি বাড়ি থেকে সরনী খাতুন নামে এক পোশাক শ্রমিকের এবং আমবাগ পশ্চিম পাড়া থেকে এরশাদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সরনী সিরাজগঞ্জের কাজীপুর থানার হরিনাথ পুর গ্রামের নায়েব আলীর মেয়ে। সে কোনাবাড়ীর স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতো। এরশাদ টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ মিয়ার ছেলে। তিনি ঝুট ব্যাবসা করতেন।



