দেশবাংলা
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় তুহিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কাশিমপুর বাজার রোড হাজীপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
জিএমপি মেট্রোপলিটন কোনাবাডী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, দুপুরে কাশিমপুর বাজার রোড হাজীপাড়া এলাকায় সড়ক মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের নিচে দৃষ্টি প্রতিবন্ধী শিশু চাপা পড়ে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।



