বিশ্ববাংলা
মঙ্গলবার জাতিসংঘ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী ভার্চুয়াল আয়োজনে যুক্ত হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা। সেখানে ২২ সেপ্টেম্বর ভোর ৪টায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এবারের সম্মেলনে বেশ কয়েকটি বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
করোনা মোকাবিলায় বৈশ্বিক প্রেক্ষাপট, ভ্যাকসিন, রোহিঙ্গা সঙ্কট জলবায়ু পরিবর্তনসহ নানান বিষয় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পাবে বলে জানান তিনি। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভবিষ্যত করণীয়সহ বাংলাদেশের প্রেক্ষাপটের নানান বিষয় তুলে ধরবেন।



