
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী শুক্রবার দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে তারা।
রিও ডি জেনিরো থেকে ১২০ কিলোমিটার দূরে তেরেসোপোলিসে শুরু হয়েছে সেলেসাওদের অনুশীলন ক্যাম্প। সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চারদিন পর পেরুর সঙ্গে আরো একটি ম্যাচ খেলবে তারা। ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। দলের সেরা তারকার ফেরায় খুশি সমর্থকরা।
এছাড়াও যোগ দিয়েছেন থিয়াগো সিলভা ও রিচার্লিসন। ইনজুরিতে থাকা রিচার্লিসন দ্রুতই ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাশিয়া বিশ্বকাপে হেক্সা জয়ের মিশনে অংশ নিলেও, প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল।
তবে, কাতার বিশ্বকাপের বাছাইয়ে যেন কোনো ভুল না হয়, সেজন্য সতর্ক কোচ তিতে। প্রস্তুতিটা ভালভাবে সেরে নিতে চান তিনি।



