দেশবাংলা
কোনাবাড়ীতে বাসা-বাড়িতে অগ্নিকাণ্ড

সোমবার (৯নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিনহাজুর ইসলাম জানান, কোনাবাড়ীর আমবাগ এলাকায় রজবের টিন শেডের একটি রিক্সার গ্যারেজ থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের মোজাম্মেল ও জাকিরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪টি কক্ষের মালামালসহ সবকিছু করে যায়।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



