দেশবাংলা
জগন্নাথপুরে অফিস সহকারীদের পঞ্চম দিনের মত কর্মবিরতি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সারাদেশের ন্যায় পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথপুর সরকারি অফিস সহকারীরা।
বৃহস্পতিবার সকাল ৯ টায় পঞ্চম দিনের মত কর্মবিরতি শুরু হয়, কাল ১৫ নভেম্বর থেকে শুরু ৩০ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি।
জানা যায়, বাকাসস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারীরা কর্মরত পালন করছেন।
গোবিন্দ দেব, সুনামগঞ্জ প্রতিনিধি



