প্রধানমন্ত্রীবাংলাদেশ
কর্মসংস্থান সৃষ্টিতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে: প্রধানমন্ত্রী

অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফ্রিল্যান্সার আইডি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ফ্রিল্যান্সাররা আইডি কার্ডের মাধ্যমে তাদের কাজের সামাজিক স্বীকৃতির পাশাপাশি ব্যাংক ঋণের সুবিধাও পাবেন।
এসময় তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশিসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, ফ্রিল্যান্সারদেরও কাজের স্বীকৃতি দিতে ও তাদের অর্থ প্রাপ্তি আরও সহজ করতে বিশেষ পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা করেছে সরকার।
পরে আনুষ্ঠানিক ভাবে ফ্রিল্যান্সার আইডির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আসাদ রিযেল, বাংলা টিভি



