আন্তর্জাতিকএশিয়া
গুজরাটে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

বৃহস্পতিবার মধ্য রাতে ভারতের গুজরাটে করোনা হাসপাতালে আগুন লেগে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ২৮ জন করোনা রোগীকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রাত ১টা নাগাদ আইসিইউ-তে লাগে হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়। সেখানে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালের মধ্যে মারা যান। উদ্ধার করার পর বাকি দু’জনের মৃত্যু হয়। ’
গত অগস্ট মাসে গুজরাটের আহমেদাবাদের একটি চারতলা করোনা হাসপাতালেও আগুন লেগেছিল। সেই ঘটনায় মৃত্যু হয় আটজনের।



