
রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে নেয়া হচ্ছে না, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার রোহিঙ্গাদের থাকার পরিবেশ তৈরিতে ব্যর্থ। ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের আপত্তি অযৌক্তিক।
ড. মোমেন আরো বলেন, তিন বছরেও যারা মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত করাতে ব্যর্থ হয়েছে, সেই জাতিসংঘের মুখে এমন কিছুই মানায় না। জাতিসংঘকে এ বিষয়ে আরও স্বচ্ছ হওয়া উচিত বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



