দেশবাংলা
নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেছে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহন করা আটটি জাহাজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম ছেড়ে যায়।
এর আগে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে নিতে এসব রোহিঙ্গাদের ২০টি বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
ভাসানচর নিতে এসব রোহিঙ্গাদের বৃহস্পতিবার রাতে রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে। রোহিঙ্গাদের নিয়ে আসা এসব বাসকে নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত এনেছে পুলিশ।
এর আগে, রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম ঘিরে ভাসানচর দ্বীপ ঘুরে আসে ২২টি এনজিওর প্রতিনিধি দল। ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের জন্য সেখানে মজুত করা হয়েছে প্রায় ৭০ টন খাদ্যসামগ্রী।



