
রাজধানীর বাজারে অনেকটাই কমেছে বেশিরভাগ শীতের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লে আরও কমে আসবে বাজার দর। এদিকে, নতুন আলু আর পেঁয়াজ আসায় অনেকটা কমে এসেছে এই দুই পণ্যের দাম।
ভরা শীত নামতে এখনো বাকি। তবে এরইমধ্যে বাজারের উঠেছে শীতকালীন নানা ধরনের সবজি। ফুল কপি, বাধা কপি, বেগুন, মুলা,সিম, লাউ, শালগম, দেশি টমেটোসহ নানা জাতের সবজি।এসেছে নতুন আলু আর পেঁয়াজ। নতুন আসা এই দুই পণ্যের দামও কমেছে গেল সপ্তাহের চেয়ে।
বিক্রেতা বলছেন, চাহিদা অনুযায়ী সবজি বাজারের আশায় দাম নেমে এসেছে অনেকটায়। আগামী দিনে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে। গেল সপ্তাহের তুলনায় সবজির দাম অনেকটা কমেছে বলে মনে করেন ক্রেতারা তবে, তা এখনো সহনীয় নয় বলেও জানান তারা।
শীত মৌসুম হওয়ায় নদ নদী খাল বিল এবং নিচু অঞ্চলের পানি কমতে শুরু করেছে, ফলে দেশি মাছে মাছে ভরপুর রাজধানীর বাজার গুলো। তার পরেও দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এছাড়া গরু খাসির মাংস, মুরগিসহ অন্যান নিত্য পণ্যে বিক্রি হচ্ছে আগের দামেই।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



