দেশবাংলা
স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে নাটোরের বড়াইগ্রামে উপজেলার মহানন্দা গাছা টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানাধীন মহানন্দা গাছা টানপাড়া গ্রামের হযরত আলীর স্ত্রী ফিরোজা বেগম (৪৫) রান্নাঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করে। মৃত মহিলা তিন সন্তানের মা। তার স্বামী প্রায় ৫/৬ বছর পূর্বে দ্বিতীয় বিবাহ করে।
দ্বিতীয় বিয়ে করার পর হতে ফিরোজা বেগমকে ঠিকমতো ভরণ-পোষণ দেয়না এবং প্রায় সময় অত্যাচার এবং মারধর করতো। ফিরোজা পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো মর্মে জানা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।



