
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযানে বাধা দিয়ে ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মার্কেটের ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় দোকান ব্যবসায়ীরা তাদের বাধা দেন। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় বিক্ষোভকারিরা বুলডোজার লক্ষা করে ইট পাটকেল ছোড়ে এবং কয়েকটি যানবাহনও ভাঙচুর করে।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি আইন-শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে।



