দেশবাংলা
ইউটিউব দেখতে বাধা দেয়ায় আত্মহত্যা

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে খুলশী থানার ওয়ারলেস এলাকার নিজ বাসা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মিশু নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সানজিদা ও তার ছোট বোন ইউটিউবে নাটক দেখছিল। এ সময় নাটক দেখা নিয়ে তাদের ঝগড়া হয়। বিড়ম্বনা এড়াতে বাবা মাহফুজুল আলম মেয়েদের শাসন করেন।
এ সময় রাগ করে সানজিদা দরজা বন্ধ করে তার রুমে শুয়ে পড়ে। শুক্রবার সকালে বারবার ডাকাডাকি করলেও মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
বাবা মাহফুজুল আলম জানান, সকালে নামাজ পড়ে এসে দরজা খোলার জন্য বারবার ডাকলেও কোনো সাড়াশব্দ পাইনি। পরে কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। আমার ওপর রাগ করে মেয়ে আত্মহত্যা করেছে।



