
ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অনুকরণের পরিবর্তে উদ্ভাবনের দিকে নজর দেয়া আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির ফলে বিশ্বব্যাপী উন্নয়ন ও অগ্রগতির অপার সম্ভাবনার পাশাপাশি বহুমুখী চ্যালেঞ্জেরও সৃষ্টি হয়েছে।
নতুন নতুন উদ্ধাবনের ফলে প্রযুক্তি দ্রুত পরিরর্তিত হচ্ছে। তাই ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে ফলপ্রসুভাবে পৌঁছে দিয়ে পরিবর্তিত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।



