
বাংলাদেশে করোনাভাইরাসের প্রতিষেধক আসলে তা প্রয়োগের ক্ষেত্রে যেন কোনরকম দুর্নীতি না হয়, সে বিষয়ে খেয়াল রাখার আহবান জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
অগ্রাধিকারভিত্তিতে জনসাধারণের মধ্যে টিকা প্রয়োগ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন ডা. জাফরুল্লাহ। এসময় টিকা আমদানি সরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে হলে দাম আরও সাশ্রয়ী হতো বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি ঔষধের উর্ধ্মুখী দাম নিয়ন্ত্রণে সরকারকে আরও দায়িত্বশীল হবার পরামর্শ দেন তিনি।



