
সারাদেশেই বাড়ছে শীতের প্রকোপ। বিশেষত উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। নানাভাবে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ।
রোববার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এদিকে, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষেরা।
কনকনে ঠান্ডার পাশাপাশি হাতে কাজ না থাকায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষেরা। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা কিছুটা কমলেও উত্তরাঞ্চলের অনেক জেলায় দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না।
এতে ব্যাহত হচ্ছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দিনের বেলা আলো জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এতে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।



