আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
বড়দিনে যুক্তরাষ্ট্রে গাড়ি বিস্ফোরণ

বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রে ন্যাশভিলে গাড়ি বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে। এতে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি যানবাহন ও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে, তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়।
পুলিশের দাবি এ হামলা উদ্দেশ্য প্রনোদিত। এ হামলার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ন্যাশভিলের প্রাণকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বড়দিনের উৎসবে এমন বিস্ফোরণকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন ন্যাশভিল পুলিশের এক মুখপাত্র। এতে সন্ত্রাসীরা জড়িত আছে কি-না তা খতিয়ে দেখতে যৌথভাবে তদন্ত করছে এফবিআই ও এটিএফ।



