দেশবাংলা
রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে এনজিও কর্মীদের বাধা

কক্সবাজারের টেকনাফে চাকরিতে অগ্রাধিকারসহ নানা দাবিতে এনজিও কর্মীদের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে বাধা দিয়েছে স্থানীয়রা। রোববার সকাল সাতটা থেকে কাফনের কাপড় পরে টেকনাফ সড়কের উখিয়ার থাইংখালী এলাকায় অবস্থান নেয় স্থানীয় লোকজন।
এ সময় তারা প্রতিটি গাড়ি তল্লাশি করে এনজিও কর্মীদের ক্যাম্পে ঢুকতে বাধা দেয়। তাদের দাবি, এমএসএস’সহ কয়েকটি এনজিও সংস্থা স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের নিয়োগ দিয়েছে।
গত চার/পাঁচ মাস ধরে স্থানীয়রা বিষয়টি শরণার্থী কমিশনার কার্যালয়, বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় প্রশাসনের কাছে জানিয়ে আবেদন জানিয়েছিল।
এসময় তাদের চাকরিসহ নানা অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও প্রশাসনসহ এনজিও সংস্থাগুলো দাবি বাস্তবায়ন না করায় আন্দোলনে নামার কথা জানান বিক্ষোভকারীরা।



