দেশবাংলা
শার্শায় দায়ের কোপে মুয়াজ্জিন নিহত

যশোরের শার্শায় হাসু দায়ের কোপে মুক্তার হোসেন (৫৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছে। শনিবার বিকালে শার্শার অগ্রভুলোট নিজ বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মুক্তার হোসেন ভুলোট গ্রামের চাঁন আলীর ছেলে এবং সাবেক মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানায়, অগ্রভুলাট গ্রামের উত্তরপাড়ায় প্রতিবেশি মামার সাথে বেড়া দেওয়াকে কেন্দ্র করে মুক্তারের ঝগড়া হয়। এসময় একই গ্রামের মাজহারুল ইসলাম ও তার দুই ছেলে মামুন ও মাসুম এসে রামদা দিয়ে গলায় এলোপাতাড়ি ভাবে কোপ মারে।এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আনোয়ার হোসেন জানান,ঘটনাস্হল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। তদন্ত শেষে জানা যাবে আসল ঘটনা। আসামি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি



