দেশবাংলা
ধর্ষণের মিথ্যা মামলা করায় ৭ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদী শ্রীমতি নন্দ রানীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৫ মাসের জেল দিয়েছেন আদালত।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নন্দ রানী, কালাই উপজেলার বিয়ালা গ্রামের জিতেন চন্দ্র মালীর মেয়ে।
প্রসঙ্গত; ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে, নন্দ রানী তার বাবার বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেসময় আসামী আবুল হায়াৎ তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ধর্ষণ করেছে এমন অভিযোগ এনে, পর দিন নন্দ রানী বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সত্যতা না পেয়ে, আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর গতকাল আদালতে বাদী স্বাক্ষী দিতে এলে, বিচারক এ আদেশ দেন।



