রাজনীতিআওয়ামী লীগ
দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে: তথ্যমন্ত্রী

একযুগ পূর্তিতে সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, দেশের যেমন উন্নয়ন অগ্রগতি হয়েছে তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ‘সচিত্র বঙ্গবন্ধু’এলবামের মোড়ক উন্মোচন ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি।
দারিদ্র্যতা কমেছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। তিনি বলেন বাংলাদেশ এখন খালি পায়ে মানুষ দেখা যায় না। এই পরিবর্তন ১২ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে হয়েছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ খাদ্যে ‘প্রায় স্বয়ংসম্পূর্ণ’ উল্লেখ করে ‘এ বছর মুনাফালোভীরা যাতে দাম বাড়াতে না পারে সেজন্য চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।



