
করোনা প্রকোপের মাঝেই সিলেটে আসা সেই লন্ডনের যাত্রীরা বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত, চরম অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
লন্ডনী যাত্রীদের ভাষ্যমতে,বিমানবন্দরে তাদের জন্য পূর্ব কোনো প্রস্তুতি ছিল না কর্তৃপক্ষের। এমনকি ঠিকমতো তাদের চেকআপও করা হয়নি। হোটেলে এসে গুণতে হয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টিনে জন প্রতি ৭০ হাজার টাকা। হোটেলে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় থাকলেও, জনপ্রতিনিধিরা কেউই তাদের কোনো খোঁজ খবর রাখেননি। বাংলাদেশে করোনার ব্যাপারে উদাসীনতা দেখে হতবাক হয়েছেন, লন্ডন প্রবাসীরা।
গত সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের (বিজি-২০২) ফ্লাইটে কোরে, সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন, ৪১ জন লন্ডন প্রবাসী। সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসি বাসে করে, তাদেরকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে নেয়া হয়েছে, দরগা গেইটের একটি হোটেলে।
এখানে প্রথমে হলিগেইটে তাদের তোলা হয়। পরে সেখান থেকে স্টার প্যাসিফিক নামের আরেকটি হোটেলে আনা হয়। বাকিদের অনেকেই আছেন হোটেল অনুরাগে।
শর্ত আছে, হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকাকালিন সময়ে, কেউ তাদের সাথে দেখা করতে পারবেন না। সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, কঠোর নির্দেশনার পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই প্রবাসীরাও হোটেলের ভেতরেই থাকছেন বলে জানালেন হোটেল ম্যানেজার।
তবে, লন্ডন প্রবাসীদের অভিযোগ,বাংলাদেশে করোনার ব্যাপারে বিমানবন্দর থেকে হোটেল, সবখানেই উদাসীনতা লক্ষ্য করছেন। রয়েছে, প্রবাসীদের প্রতি চরম অবহেলা।
করোনাকালে সিলেট বিমানবন্দরে প্রবাসীদের সুযোগসুবিধা আরও বাড়ানোর দাবি জানালেন, লন্ডন প্রবাসীরা।
বাংলাটিভি/শহীদ



