
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু । এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭১৮ জন।নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৬৩৪ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৭৬ টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ছয় দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১০ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



