দেশবাংলা

ময়মনসিংহ অপহরণের ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে অপহরনের ৩দিন পর সানজিদা আক্তার নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার বাড়ির পাশের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়,গত মঙ্গলবার তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে অপহরণ হয়, শিশু সানজিদা। একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। পরে অপহরনকারিরা ফোন দিয়ে তাদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলেন।

টাকা পাঠাতে না পারায়, থানায় সাধারন ডায়েরী করেন শিশুটির বাবা। শুক্রবার সকালে জঙ্গলে মেয়ের লাশ পাওয়া যায়। জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, মোবাইল নম্বর ট্র্যাকিং কোরে, অপহরনকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button