দেশবাংলা
চাঁদাবাজদের নামে থানায় অভিযোগ, হুমকির মুখে পরিবার

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের দাবিকৃত চাঁদা না দিয়ে, থানায় অভিযোগ করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন একটি ব্যবসায়ী পরিবার।
ভুক্তভোগী ব্যবসায়ী শফিউদ্দিন জানান, গতরাতে তার দুই ছেলে মেহিদী হাসান ও সুজনকে একই এলাকার মনিরুল ইসলাম ও তার সহযোগীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা দুই ভাইকে আটকে রেখে মারধর করেন এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ছেলেদের বাঁচাতে ৩২ লাখ টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন, শফিউদ্দিন। পরে চাঁদাবাজরা বাকী টাকা চাইলে, থানায় লিখিত অভিযোগ করায়, ব্যবসায়ী পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন তারা।
এদিকে, জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিয়েছেন, স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করার কথা জানান, পুলিশ সুপার জায়েদুল আলম ।



