বিশ্ববাংলা

ব্রিটেনে বাংলাদেশি কিশোর আটক

ব্রিটেনের ম্যানচেস্টারে, বাংলাদেশি বং‌শোদ্ভূত হাজী হেদা‌য়েতুল ইসলাম নবাব‌ হত্যায়, বাংলাদেশি এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ।

জানা যায়, গত শুক্রবার বি‌কে‌লে হেদায়েতুল খাবার পৌঁছে দিতে রো‌মে‌লি এলাকায় গেলে,১৪ বছ‌রের এক কিশোর তাকে আঘাত করে, গা‌ড়ি‌ ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হ‌লে রোববার মারা যান তি‌নি।

হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ম‌্যান‌চেস্টা‌রে বসবাস করতেন। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টু‌রেন্ট না‌মে এক‌টি রেস্টু‌রে‌ন্টের মা‌লিক ছি‌লেন তি‌নি। তার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের ওসমানীনগর উপ‌জেলার ওমরপুর ইউনিয়নের, মির্জা সৈয়দপুর গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button