দেশবাংলা

শিশু পর্নোগ্রাফিতে জড়িত; আটক-৩

শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক স্থান থেকে মোট তিনজনকে আটক করেছে সিআইডি সাইবার টিম। এদের মধ্যে এক দম্পতি আছেন বলেও জানা গেছে।

সিআইডি সূত্রে জানা যায়, সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েক দিন ধরে চাইল্ড পর্নোগ্রাফির ওপর নজর রাখছিল। দেশি-বিদেশি গোয়েন্দা তথ্যের মাধ্যমে ওই তিন অপরাধীদের সন্ধান পায় সিআইডি। পরে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সামিউল শেখ নামের এক ব্যক্তিকে রাজধানীর স্টাফ কোয়ার্টার সংলগ্ন বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সামিউল শেখকে দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

অপর ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেফতারের কথা জানায় তারা। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button