বাউফলে ট্রলির ধাক্কায় শিক্ষক নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সরোয়ার হোসেন সৈয়দ (৩২) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারী) সকাল সারে নয়টার দিকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে।
মো. সরোয়ার উপজেলার কনকদয়িা স্যার সলমিুল্লাহ স্কুল অ্যান্ড কলজেরে ইংরজেী বভিাগের প্রভাষক ও সদর ইউনিয়নের যৌতা গ্রামের আব্দুল গনি সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার (১৬ জানুয়ারী) সকালে সরোয়ার হোসেন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে পৌর বাজারে যাচ্ছিলেন, এমন সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিক্ষক সরোয়ার হোসেন গুরতর আহত হয়ে সড়কের উপর পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্রকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



