রাজনীতিআওয়ামী লীগ

‘আইটি সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করবে বাংলাদেশ’

২০৪১ সাল নাগাদ আইটি সেক্টরে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করবে বলে জানিয়েছেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিটে বাংলাদেশ হাই-টেক পার্ক ও আইইবি’র বিশেষ উদ্যোগ ইউনিবেটরের উদ্ভাবনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। এসময় তিনি বলেন,২০৪১ সালের মধ্যে দেশে আইটি সেক্টরে ১০ লক্ষাদিক যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরাসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button