রাজনীতিআওয়ামী লীগ

কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। রোববার সকালে, রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এসময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দুই দেশ আবারো বৈঠকে বসবে বলেও জানান তিনি।

২০১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে দু’দফা উদ্যোগ নেয়া হলেও নিরাপত্তার অজুহাতে নিজ দেশে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা। পরে প্রত্যাবাসনের লক্ষ্যে যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে এ পর্যন্ত ৮ লাখ ৪০ হাজার রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ।

সম্প্রতি পাঠানো হয়েছে ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা। কিন্তু মিয়ানমার এ পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার পরিচয় যাচাই-বাছাই করেছে।

গত ১৯ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপক্ষীয় বৈঠক শেষে আগামী এপ্রিলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button