রাজনীতিআওয়ামী লীগ
জাতীয় শিল্পনীতি যুগোপযোগী করছে সরকার: শিল্পমন্ত্রী

চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুফল অর্জনের লক্ষ্যে জাতীয় শিল্পনীতিকে যুগোপযোগী করে, নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের উদ্যেগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
রোববার এ বিষয়ে অংশীজন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যের তিনি একথা জানান। এসময় তিনি আরও বলেন ২০৪১ সালের মধ্যে, বাংলাদেশেকে উন্নত শিল্পসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা নতুন এই শিল্পনীতি প্রণয়নের অন্যতম উদ্দেশ্য।
শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন শিল্প সচীব কে এম আলী আজম।



