রাজনীতিআওয়ামী লীগ
গার্মেন্টস মালিকদের ২১ প্রণোদনা

করোনার কারণে, সরকার গার্মেন্টস কারখানা মালিকদের ২১টি প্রণোদনার প্যাকেজে ১৩১ কোটি টাকা দিয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
শনিবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় বিসমিল্লাহ কালার্স ইয়ান ডাইং লিমিটেডের উদ্বোধন শেষে, তিনি একথা জানান। তৈরি পোশাক রপ্তানীতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ কোরে ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী।
তাই সরকারের প্রণোদনা দেয়ায়,পোশাক কারখানা মালিকরা করোনার সময়ও ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রপ্তানীও চাঙ্গা রয়েছে।এসময় উপস্থিত ছিলেন,সাভার পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ও কারখানার ম্যানেজিং ডিরেক্টর মাসুম পারভেজসহ অনেকে।



