
তাইজুল-নাঈমদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে লণ্ডভণ্ড ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১১৭ রানেই গুটিয়ে গেছে তারা।
৩ উইকেটে ৪১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্কোর বোর্ডে ৭৬ রান যোগ করতে শেষ ৭ উইকেট হারায় তারা। স্পিনার তাইজুল চারটি এবং নাঈম হাসানের শিকার করেন তিন উইকেট।
আগের ইনিংসে ক্যারিবিয়দের ১১৩ রানের লিড থাকায়, বাংলাদেশের জয়ে লক্ষ্য এখন ২৩১ রান। দ্বিতীয় ইনিংসের শুরটা বেশ আগ্রাসী হয় বাংলাদেশের। দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার গড়েন ৫৯ রানের জুটি।



