রাজনীতিআওয়ামী লীগ
‘বিদেশি গণমাধ্যমকে ব্যবহার করে দেশ বিরোধী ষড়যন্ত্র’

একটি কুচক্রী মহল বিদেশি গণমাধ্যমকে ব্যবহার করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পূজামণ্ডপ পরিদর্শন একথা বলেন তিনি।
এ সময় আলজাজিরার প্রতিবেদন মিথ্যা আখ্যা দিয়ে আইনী ব্যবস্থারও হুশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক এ প্রতিবেদন দেশের জনগন বিশ্বাস করে না।
তিনি আরো বলেন, “আমি মনে করি, বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। এই দেশের মানুষ আল-জাজিরা যেগুলো প্রকাশ করেছে, এগুলো কেউ বিশ্বাস করেনি।”



