বাংলাদেশঅন্যান্য

পুলিশের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করলে প্রতিহত করা হবে: আইজিপি

আর্মড পুলিশের বিরুদ্ধে কেউ অস্ত্র ব্যবহার করলে তবেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ হাসপাতালে জরুরী বিভাগ উদ্বোধনের সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময়  পুলিশ হাপাতালকে একটি পুর্নাঙ্গ হাসপাতালে রুপান্তরের চেষ্টা চলছে, ফলে আগামীতে আর কোন পুলিশের সদস্যকে উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না বলেও জানান বেনজির আহমেদ। পুলিশের কর্ম পরিবেশকে নারী বান্ধব করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

বেনজীর আহমেদ আরও বলেন,’যেখানে আর্মড গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে, আমরা অবশ্যই সরকারি অস্ত্র আমাদেরকে যেটা দেয়া হয়েছে, তাদেরকে প্রতিহত করার জন্য সেটা ব্যবহার করবো।’

কয়েকটি দেশের বিখ্যাত কিছু হাসপাতালের সাথে চিকিৎসা সংক্রান্ত চুক্তি করা হয়েছে। সুযোগ সাপেক্ষে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারন মানুষের চিকিৎসা সেবা দেয়া হবে। ডাক্তার দেড় শতাধিকসহ বর্তমানে হাসপাতালের মোট জনবল মোট ৮০০ এবং ২৫০ শয্যা থেকে ১১০০ শয্যায় পরিনত করা হয়েছে এই হাশপাতালকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button