আন্তর্জাতিকএশিয়া
বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে মিয়ানমারে ফের বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ। জান্তা সরকারবিরোধী আন্দোলনে পুলিশের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে ডজনখানেক বিক্ষোভকারীকে।
টানা আন্দোলনে অচলাবস্থায় ইয়াঙ্গুন ও নেপিদোসহ সবকটি বড় শহর। বন্ধ রয়েছে সরকারি হাসপাতাল ও অফিসসহ মেট্রো স্টেশন। ইয়াঙ্গুনে সাংবাদিকসহ অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ।
মনোয়া শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ও জলকামান ছোড়া হয়। এতে এক নারীর মৃত্যু হয়। এর আগে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানান মিয়ানমারের রাষ্ট্রদূত।



