মার্চের মধ্যে পরীক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচি বাতিল, অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সারাদেশের বিভিন্ন কলেজের কয়েক শ’ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা মার্চের মধ্যেই পরীক্ষা নেয়ার দাবি জানান। নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।
বাংলাদেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিন্ধান্ত না আসা পর্যন্ত তাদের দাবি থেকে সরে আসবে না বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।



