এবার এক ডোজের করোনা ভ্যাকসিনের অনুমোদন

করোনাভাইরাস প্রতিরোধে এবার এক ডোজের ভ্যাকসিন অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত ওই ভ্যাকসিন অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ বিষয়ে জনসন কর্তৃপক্ষ বলছে, মার্চের মধ্যে দুই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে তারা। জুন মাস নাগাদ ১০ কোটি ভ্যাকসিন সরবরাহের চুক্তির আওতায় এ পরিকল্পনা নেয়া হয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় দেশগুলোও জনসনের ভ্যাকসিন কিনছে।
জনসনের এ টিকা সাধারণ ফিজেই সংরক্ষণ করা যাবে। এ টিকা পরীক্ষামূলক প্রয়োগে করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের সুস্থ করতে ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
ফাইজার ও মডার্নার টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জনসনের ভ্যাকসিনটি তৈরি করেছে বেলজিয়ামের প্রতিষ্ঠান জানসেন। এ বছরের জুন নাগাদ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। আগামী সপ্তাহে এ টিকা দেওয়া শুরু হবে।



