রাজনীতিবিএনপি

দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান ফখরুলের

জনগনের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে এক হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে  স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানান তিনি। এ সময়, গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে দৃষ্টি সরাতে সরকার বারবার ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেছেন ফখরুল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় করন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একযুগ ধরে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে।’ স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে ভোট দেয়ার স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে, আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও শিশুদের জন্য বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হয়নি। দলাদলি আর কোন্দলে দেশ বিভক্ত হয়ে পড়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button