বাংলাদেশপ্রধানমন্ত্রী
টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী করোনা টিকার প্রথম ডোজ নেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গেল ২৪ ফেব্রুয়ারি শেখ রেহানাও করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।
নভেল করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গত ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। সেদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন।



