আন্তর্জাতিকএশিয়া

কলকাতায় নরেন্দ্র মোদি

লোকসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার বিগ্রেড ময়দানে বিজেপির সমাবেশে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার দুপুরে, তিনি সমাবেশে পৌছেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সকাল থেকেই বিগ্রেড ময়দানে জড়ো হয়েছেন বিজেপির নেতাকর্মী এবং সমর্থকরা। প্রধানমন্ত্রী মোদির কলকাতা সফরকে ঘিরে বা পশ্চিমবঙ্গে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। মোদীর সভাস্থল ঘিরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী।

কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের মোদীনিপুর, বর্ধমান, হুগলি, ২৪ পরগণা, বীরভুম, নদিয়া  থেকে অসংখ্য নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করবেন আশা করছে বিজেপির নেতারা। এছাড়া গত লোকসভা নির্বাচনের সময়ও ব্রিগেড ময়দানে সমাবেশ করেছিলেন মোদি। ব্রিগেডে উপস্থিত আছেন বাঙালির ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।

সংশ্লিষ্ট খবর

Back to top button