ইতিহাস বিকৃতিকারীরাও ৭ মার্চের ভাষণ স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী

ইতিহাস বিকৃতিকারীরাও ৭ মার্চের ভাষণকে স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার সকালে জাতীয় প্রেসক্লাব ৭ মার্চের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় আরো তিনি বলেন, ৫০ বছর পরেও জাতির পিতার সেই ভাষণের আবেগ এখনও অম্লান। যারা বঙ্গবন্ধুর ভাষণকে অস্বীকার করেছিলো, তারাও এখন এর মর্মবাণী বুঝতে পেরেছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর এ ভাষন বাজেনি। এ ভাষনের বিরুদ্ধে পঁচাত্তর পরবর্তী অনেক ষড়যন্ত্র হলেও ইতিহাস থেকে কালজয়ী এ ভাষনটিকে মুছে ফেলা যায়নি।
অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছেন তারা আজ এ দিনটি পালন করতে বাধ্য হচ্ছেন, কারণ ভাষনটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার যারা অপচেষ্টা করেছে সেই ইতিহাস বিকৃতকারীদের চিহ্নিত করতে হবে।



